Logo

এবি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড সি এম এস এমই উদ্যোক্তাদেরকে স্বল্প সুদ ও সহজশর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ২৫,০০০ (পঁচিশহাজার) কোটি টাকার প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ব্যাংকেরএসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক জনাব মোহাম্মদ আশিকুর রহমান এবং এবি ব্যাংক লিমিটেড- এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬