Logo

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পদ্মা লাইফ

পদ্মা লাইফ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকের ( এপ্রিল-জুন,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ২৩ আগস্ট কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এটি প্রকাশ করা হয়।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে মাইনাস ২৪৬ কোটি ২০ লাখ টাকা। আগের প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১ হাজার ১২ কোটি ৩৯ লাখ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬