Logo

জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নাশকতার অভিযোগে মতিঝিল থানার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যদিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আজ বুধবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১২ সালের নভেম্বরে রাজধানীর মতিঝিল এলাকায় সরকারবিরোধী মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ও বিআরটিসি বাসে আগুন দেওয়ার অভিযোগে মতিঝিল থানার উপপরিদর্শক রফিকুল হাসান জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬