Logo

যবিপ্রবির ৯ শিক্ষার্থীকে বহিষ্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৯ শিক্ষার্থীকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

গত মঙ্গলবার (২২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে এই বিষয় জানানো হয়।

এর আগে ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৯৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এস এম নাঈম হোসেন (দুই সেমিস্টার), অণুজীববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. সৈকত হাসান (২ বছর), ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সুমন কুমার মন্ডল (দুই সেমিস্টার), ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদিয়া তাসনিম (১টি কোর্স),

ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ (১টি কোর্স), জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অমিয় দাস (২ বছর), অণুজীববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বৃষ্টি রাণী পাল (দুই বছর), খাদ্য ও পুষ্টি প্রযুক্তি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোছা. রাবেয়া সুলতানা (১টি কোর্স) এবং অণুজীববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফৌজিয়া তাবাসসুম (২ বছর)।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬