Logo

এইউবি সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীদের “মুক্তিযুদ্ধ জাদুঘর” পরিদর্শন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সরকার ও রাজনীতি বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে “মুক্তিযুদ্ধ জাদুঘর” পরিদর্শন করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের সচিত্র ইতিহাস সম্পর্কে বর্ননা করেন অত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামসুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এইউবি ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করেন।

এতে এইউবি সরকার ও রাজনীতি বিভাগের ৫৬ ব্যাচ এর ছাত্র নাফিজ খান ১মস্থান ও ৫৮ ব্যাচ এর ছাত্র সাদিকুল ইসলাম ২য় স্থান লাভ করে মুক্তিযুদ্ধ যাদুঘর কর্তৃপক্ষের নিকট থেকে পুরস্কার লাভ করেন।

এসময় সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিঘাত সুলতানা বলেন, শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের সঠিক ইতিহাস সচিত্র তুলে ধরা ও তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা তৈরী করার লক্ষেই এই আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, এশিয়ান ইউনিভার্সিটি সবসময়ই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে এবং শিক্ষার্থীদেরকেও সেই চেতনায় উদ্বুদ্ধ করে। এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, প্রভাষক মনিজা ইসলাম ও নাইমুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬