Logo

শেয়ার হাতবদলের শীর্ষে ফু-ওয়াং ফুড

ফু-ওয়াং ফুড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ফু-ওয়াং ফুড। এদিন কোম্পানিটির ৪৫ কোটি ৭৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৫ লাখ ৭৩ লাখ টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটি ২০ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সি পার্ল হোটেল, আমরা নেটওয়ার্কস, জেমিনি সি ফুড, অ্যামারেল্ড অয়েল, লিগ্যাসি ফুটওয়্যার, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬