Logo

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের উদ্দেশে আজ ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা পাঁচদিনের এই সফরে রওনা হবেন।

২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে ব্রিকস সম্মেলন। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর রাতে জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে সম্মেলনের বাইরেও অন্যান্য কর্মসূচীতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬