নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা বোর্ড ২০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৬৪ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮.১১ টাকায়।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর বিনিয়োগকারীদের মাঝে ডিভিডেন্ড বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।