Logo

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে এমকে ফুটওয়্যার

এমকে ফুটওয়্যার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমইতে তালিকাভুক্ত এমকে ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এমকে ফুটওয়্যার ‘অপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে। এই ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৬ কোটি ২৫ লাখ টাকা বা ৫ শতাংশ শেয়ারের মালিক হতে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এমকে ফুটওয়্যার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২৬ জুন শেয়ারবাজারের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করে এমকে ফুটওয়্যার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬