Logo

দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জুট স্পিনার্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৫৫ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৪০ টাকা ৭০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২৫ টাকা বা ৪.৩২ শতাংশ কমেছে। এতে করে জুট স্পিনার্স শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২.৫৯ শতাংশ, সি পার্ল হোটেল ২.৪৪ শতাংশ, জেমিনি সি ফুড ২.২২ শতাংশ, নর্দান জুট ২.১৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ১.৯৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ ১.৩২ শতাংশ, আরামিট লিমিটেড ১.২৪ শতাংশ, বাংলাদেশ অটোকার্স ১.০৯ শতাংশ এবং শাহজালাল ইসলামী ব্যাংক ১.০৮ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬