নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪২টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রূপালী ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৭ টাকা ২০পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৯ টাকা ৯০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ বড়েছে। এতে করে রূপালী ব্যাংক লিমিটেড শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: মিরাকল ইন্ডাস্ট্রিজ ৯.৮৬ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্স ৯.৮৫ শতাংশ, সিএপিএম আইবিবি ইসলামীক মিউচুয়াল ফান্ড ৮.১৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৭.৮৭ শতাংশ, ফু-ওয়াং ফুড ৭.৮০ শতাংশ, সোনালী পেপার ৭.৪৯ শতাংশ, নর্দান ইসলামী ইন্সুরেন্স ৭.৪৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্স ৬.৯৯ শতাংশ এবং ওয়াইম্যাক্স ৬.৭৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।