Logo

বিক্রেতা শূন্য ২ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের দুই ঘন্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ব্যাংক ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

তথ্য মতে, আজ বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রূপালী ব্যাংকের স্ক্রিনে ৬ লাখ ৫৪ হাজার ৪৯৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এ

কই সময় মিরাকল ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ৫ লাখ ৪৭ হাজার ৬৯৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ৩০ টাকা ৪০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬