Logo

মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে বৈঠক করবে ডিএসই

ডিএস ৩০
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: স্টক এক্সচেঞ্জে নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তি ত্বরান্বিত করা এবং শেয়ারবাজার উন্নয়নে মানসম্পন্ন আইপিও আনতে “মার্চেন্ট ব্যাংকারদের সাথে তালিকাভুক্তি সংক্রান্ত সমন্বয় সভা” করবে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিমিটেড।

আগামীকাল (২১ আগষ্ট) বিকেল ৩ টায় ডিএসই ট্রেনিং একাডেমিতে (লেভেল ১৩)- এ সভা অনুষ্ঠিত হবে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট মোঃ ছায়েদুর রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬