নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯০টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফু-ওয়াং ফুডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩০ টাকা ৩০পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৩ টাকা ৩০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯০ শতাংশ বড়েছে। এতে করে ফু-ওয়াং ফুড শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: অ্যামারেল্ড অয়েল ৯.২১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ৬.৯৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্স ৬.৮৫ শতাংশ, আনলিমায়ার্ন ডেয়িংয় ৪.২৮ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ৪.১১ শতাংশ, জেমিনি সি ফুড ৩.৯৬ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৩.৩৫ শতাংশ, সি পার্ল হোটেল ৩.১২ শতাংশ এবং আমারা টেকনোলজিস ২.৮৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।