Logo

রুদ্ধশ্বাস ফাইনালে মেসিদের ইতিহাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির হাত ধরে প্রথমবার লিগস কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে মায়ামির চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।

পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচটি শটে ৪-৪, পরবর্তী চার শটে ৪-৪ এবং সর্বশেষ একটি করে নেওয়া শটে ১-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে মায়ামি।

ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে প্রথমবারের মতো ইতিহাস গড়তে নেমেছিল মায়ামি। জয় পেলে ইতিহাস হতো স্বাগতিক ন্যাশভিলেরও।

লিগস কাপের পুরো আসরজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সদ্য পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন খুদে জাদুকর। আগের ৬ ম্যাচেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। করেছেন ৯টি গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬