Logo

করোনার নতুন ধরন শনাক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রসহ তিন দেশে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ধরনটির নাম বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬।

সম্প্রতি মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক টুইটবার্তায় এ তথ্য জানায়।

উচ্চ সংক্রমণশীল নতুন এ ধরনটি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরাইলে শনাক্ত হয়েছে। মার্কিন গবেষণা সংস্থা হিউস্টন মেথোডিস্টের ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি বিভাগের পরিচালক ড. এস ওয়েসলি লং জানান, করোনার এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫ ধরনটির ৩৬ বারের মিউটেশন শেষে উদ্ভব হয়েছে নতুন এ ভাইরাসটির। করোনার প্রথম দিকে যেসব ধরন আধিপত্যশীল ছিল, সেগুলোর সঙ্গে নতুন ভাইরাসটির সাদৃশ্য রয়েছে।

এদিকে করোনার নতুন ধরনটি আধিপত্য বিস্তারে সক্ষম কিনা—সেটি নিয়ে গবেষণা চলছে। যুক্তরাষ্ট্রের এক গবেষক বলছেন, প্রাথমিক গবেষণায় ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টিকা সুরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬