Logo

চোট কাটিয়ে দলে ফিরেছেন নেইমার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আগামী ২০২৬ বিশ্বকাপ কনমেবল অঞ্চলের বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দিনিজ। চোট কাটিয়ে বাছাইপর্বের ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। জুন মাসে দুটি ম্যাচে চোট পাওয়ায় নেইমার দলে ছিলেন না।

আগামী বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ ফের্নান্দো দিনিজ।

সেপ্টেম্বরেই বলিভিয়া ও পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল। ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে এবং ম্যাচের চারদিন পর পেরুর মাঠে খেলবেন নেইমাররা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬