Logo

ডিভিডেন্ড দেবে না ফার্স্ট ফিন্যান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফিন্যান্স লিমিটেড গেল ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেবেনা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৫২ পয়সা, যা গেল বছর ১৮ টাকা ৪৭ পয়সা ছিল।

আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬