Logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের পুস্পস্তবক অর্পণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে ১৫ আগস্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।

এসময় ব্যাংকের ডাইরেক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ ও বোরহান উদ্দিন আহমেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, মুহাম্মদ শাব্বির ও কাজী মোঃ রেজাউল করিম, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬