Logo

চার মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি মিউচুয়াল ফান্ড তাদের বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচুয়াল ফান্ডগুলো হলো- গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান স্কিম-২ মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড এবং এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ড লিমিটেড।

  • ডিএসইর তথ্য মতে, ২০২২-২৩ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য ১ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর। রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।
  • গ্রামীণ ওয়ান স্কিম-২ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ইউনিট হোল্ডারদের জন্য ৬ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষাণা দিয়েছে। এ জন্য লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।
  • ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ইউনিট হোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ জন্য লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।
  • এছাড়াও এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ড সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর‌্যালোচনা করে ইউনিট হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬