Logo

ডিভিডেন্ড দেবে না এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ড

মিউচুয়াল ফান্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ডের বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। ফান্ডটির ট্রাস্টি বোর্ড গত ৩০জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ২৩ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ২৫ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬