Logo

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে চেষ্টা চলছে: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠন করা হবে। এজন্য প্রয়োজনীয় আইনের খসড়া তৈরি করা হয়েছে ।আপনাদের সহযোগিতা পেলে আইনটি পাস করা হবে।

তিনি বলেন, আমরা কোনো প্রতিহিংসার জন্য নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করবো না, বাঙালি ও নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্যই এই কমিশন গঠন করা হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) রেলওয়ে স্টেশনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কমিশন গঠন করা হবে। আমরা সেই আইনের ড্রাফট করে ফেলেছি। বঙ্গবন্ধুর খুনিদের দুজন বিদেশে অবস্থান করছেন। একজন আমেরিকায়, একজন কানাডায়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬