Logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট, ২০২৩) ধানমন্ডি ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি ড. তাপস চন্দ্র পালের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন। এরপর তাঁরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদনে অংশ নেন ক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আলম সখা ,যুগ্ম সম্পাদক ও শোক দিবস পালন কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার, কোষাধ্যক্ষ আবু জাফর মোঃ মহিউদ্দিন, প্রচার সম্পাদক লায়ন মোঃ আবুল হাশেম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, মোঃ খোরশেদ আলম বাদল,সুমন মালাকার, মোঃ অহিদুল ইসলাম, মোঃ মুকিতুল কবীর,শোক দিবস পালন কমিটির সদস্য সচিব মুহাম্মদ আব্দুল হামিদ সোহাগ, মোঃ রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬