শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র জানায়, কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৭ আগস্ট, বৃহস্পতিবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট, রোববার। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।