Logo

ডিভিডেন্ড ঘোষণা করেনি ৩ মিউচ্যুয়াল ফান্ড

লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

রোববার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে- ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

  • ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: কোম্পানিটি ৩০,জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচিত বছরে ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ২৯ পয়সা। গেল বছর ফান্ডটি ১৯ পয়সা আয় করেছিল। ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৭৭ পয়সা।
  • জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটি ৩০,জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচিত বছরে ফান্ডটি শেয়ার প্রতি লোকসান করেছে ৩২ পয়সা। গেল বছর ফান্ডটি ২৪ পয়সা আয় করেছিল। ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা।
  • আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটি ৩০,জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলাচিত বছরে ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ২২ পয়সা। গেল বছর ফান্ডটি ৩৫ পয়সা আয় করেছিল। ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৯৮ পয়সা। ফান্ডগুলোর রেকর্ড তারিখ আগামী ৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬