Logo

এসইএমএল লেকচার ইক্যুয়িটি ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

ক্যাশ ডিভিডেন্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

গত ৩০জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের বিনিয়োগকারীদেরকে ৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। অর্থাৎ ইউনিট প্রতি ৫০ পয়সা লভ্যাংশ পাবেন ফান্ডটির বিনিয়োগকারীরা।

রোববার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ড এই সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত সময়ে কোম্পানিটির ইউনিট প্রতি আয় হয়েছে ২২ পয়সা। গেল বছর একই সময় আয় ছিল ৪৬ পয়সা। বাজার মূল্য অনুযায়ী শেয়ারটির সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ৫২ পয়সা। ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ আগামী ৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬