Logo

পরিচালনা পর্ষদ পরিবর্তন করছে জেনেক্স

জেনেক্স ইনফোসিস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন করে পর্ষদ ও ম্যানেজমেন্ট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির চেয়ারম্যান ফজলে ইমাম, এমডি মোহাম্মদ আদনান ইমাম এবং প্রিন্স মজুমদার প্রধান নির্বাহী অফিসার সবাই নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছে।

কোম্পানিটির পর্ষদ মোহাম্মদ আদনান ইমামকে চেয়ারম্যান, প্রিন্স মজুমদারকে ভাইস চেয়ারম্যান এবং শাহাজালাল উদ্দিনকে ভারপ্রাপ্ত এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছে।

কোম্পানিটি জানায়, গত ৯ আগস্ট থেকে জেনেক্সের পর্ষদ পরিবর্তন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬