Logo

সারাদেশে বৃষ্টি থাকবে আরো ৩ দিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আগামী ১৬ আগস্ট (বুধবার) পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৩ আগস্ট, ২০২৩) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক গণমাধ্যমকে এই তথ্য জানানা। এসময় বর্ষাকালে এ বৃষ্টিপাত স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ১৬ আগস্টের পর বৃষ্টিপাত কমতে পারে। তবে ২০ আগস্টের পর আবার বৃষ্টি বাড়তে পারে।

রোববার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, সেই সঙ্গে ঝরছে বৃষ্টি। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। এছাড়া বৃষ্টির কারণে সড়কে পানি জমে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতির বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল বলেন, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬