Logo

৩৮ শতাংশ লভ্যাংশ দিবে পপুলার লাইফ

পপুলার লাইফ ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে প্রতিষ্ঠানটি। রোববার (১৩ আগস্ট, ২০২৩) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত বৃহস্পতিবার (১০ আগস্ট,২০২৩) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮০ পয়সা, যা আগের বছর একই পরিমাণ ছিলো। এছাড়া শেয়ার প্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৮ পয়সা, যেখানে আগের বছর ১০৯ টাকা ১৫ পয়সা ছিলো।

আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। তাতে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬