Logo

ডিএসইর নতুন এমডি এটিএম তারিকুজ্জামান

এটিএম তারিকুজ্জামান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান।

মঙ্গলবার (৮ আগস্ট, ২০২৩) ডিএসইর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে অনুমোদন দেয়।

এর আগে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদে তিন জনের নাম চূড়ান্ত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থীদের নাম বিএসইসিতে পাঠালে বিএসইসি থেকে তারিকুজ্জামানকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগ অনুমোদন করে।

নতুন নিয়োগ পাওয়া তারিকুজ্জামান এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬