Logo

বিক্রেতা শূন্য ২ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘন্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা ও ফার কেমিক্যাল লিমটেড। তথ্য মতে, আজ বেলা ১১টা ২৬ মিনিট পর্যন্ত সেন্ট্রাল ফার্মার স্ক্রিনে ৭ লাখ ২১ হাজার ৯১২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। একই সময় ফার কেমিক্যালের স্ক্রিনে ২৪ লাখ ২ হাজার ৯৯৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গেল কর্মদিবসে এই শেয়ারটির সমাপনী দরছিল ১০ টাকা ৯০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬