Logo

দর বাড়ার র্শীষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩১ টাকা ৬০পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩২ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৩.৭৯ শতাংশ বড়েছে। এতে করে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইউনিয়ন ক্যাপিট্যাল ৩.৩৭ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক ৩.০৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট ২.৫৪ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ২.৩৮ শতাংশ, আজিজ পাইপস ২.১৯ শতাংশ, সোনালী পেপার ২.০৮ শতাংশ, ফার কেমিক্যাল ১.৮৬ শতাংশ, ফু-ওয়াং ফুড ১.৭৬ শতাংশ এবং ইয়াকিন পলিমার ১.৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬