Logo

দর কমেছে যেসব কোম্পানির

Top
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৪টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেট্রো স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪০ টাকা ৭০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে। এতে করে মেট্রো স্পিনিং শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: রিপাবলিক ইন্সুরেন্স ৭.৮৪ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্স ৬.৭৯ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ ৬.৪৪ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স ৬.২৬ শতাংশ, এশিয়া ইন্সুরেন্স ৬.০৯ শতাংশ, জনতা ইন্সুরেন্স ৫.৬৪ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্স ৫.৬৪ শতাংশ, মার্কেনন্টাইল ইসলামী ইন্সুরেন্স ৫.৫৪ শতাংশ এবং পিপলস ইন্সুরেন্স ৫.৩৫ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬