Logo

কারাগারে ইমরান খানকে খাবার দেওয়া হচ্ছে না

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: কারাগারে ইমরান খানের জীবন হুমকির মধ্যে। সেখানে তাকে খেতে দেয়া হচ্ছে না বলে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস-প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশি।

রোববার ( ৬ আগস্ট) এআরওয়াই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। শাহ মাহমুদ কোরেশি বলেন, ইসলামাবাদের ট্রায়াল কোর্টে রায় হওয়ার সঙ্গে সঙ্গে লাহোর পুলিশ ইমরান খানের জামান পার্কের বাসভবনে পৌঁছে যায় এবং তাকে সেখান থেকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, কোর্ট ইমরান খানকে আদিয়ালা কারগারে রাখার নির্দেশ দিয়েছিলেন; কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছে অ্যাটক কারাগারে। সেখানে তেমন সুযোগ-সুবিধা নেই। এমনকি সেখানে বি ক্লাস সুযোগ-সুবিধাও দেয়া হচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রীকে সি ক্লাস কারাগারে রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬