Logo

মেসিজাদুতে উড়ে গেল ডালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইন্টার মিয়ামির হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন শুধু লিওনেল মেসি। চার ম্যাচে এ নিয়ে করলেন ৭ গোল। রোববার রাতেও করলেন জোড়া গোল। রোববার রাতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মেসির ইন্টার মিয়ামি মুখোমুখি হয়েছিলো এফসি ডালাসের।

এই ম্যাচে জোড়া গোল করলেও ইন্টার মিয়ামি প্রায় পরাজয়ের মুখোমুখি হয়ে গিয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। ম্যাচের নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৪-৪ গোলের সমতায়। ৮ গোলের রোমাঞ্চেও জয় পরজয় নির্ধারণ না হওয়া খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মেসির ইন্টার মিয়ামি ম্যাচ জয় করে নেয় ৫-৩ ব্যবধানে।রর

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬