Logo

দর বাড়ার র্শীষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৯টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮৮ টাকা ৭০পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯৩ টাকা ৬০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বা ৫.৫২ শতাংশ বড়েছে। এতে করে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: লিব্রা ইনফিউশন ৫.১০ শতাংশ, পিপলস ইন্সুরেন্স ৪.৫৮ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্স ৪.৫৫ শতাংশ, রিলায়্যান্স ইন্সুরেন্স ৩.১১ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স ২.৮২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ২.৭০ শতাংশ, বাটা সুয় ১.৯৫ শতাংশ, প্রগতি ইন্সুরেন্স ১.৯৪ শতাংশ এবং জনতা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১.৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬