Logo

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

হাজার কোটি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে কিছুটা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে আগের দিন থেকে ৯২ কোটি ৬৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬০ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬