Logo

বোনাস বিওতে ২ কোম্পানির

বোনাস পাঠিয়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- সোস্যাল ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার আজ ২ আগস্ট ও সিটি ব্যাংকের শেয়ার গেল ৩১ জুলাই বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত বছরে সোস্যাল ইসলামী ব্যাংক ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক। আর সিটি ব্যাংক ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ বোনাস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬