Logo

ডেঙ্গু আক্রান্তে সারাদেশে ১০ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৪ জন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৩১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪৫৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলের রয়েছেন ৯১০ জন।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৬১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৮৫ জন এবং ঢাকার বাইরের ৬৭৬ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকার ৮ জন এবং ঢাকার বাইরের অন্য কোনো অঞ্চলের বাসিন্দা একজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২১ হাজার ৪৫৫ জন। তাদের মধ্যে ঢাকায় ১৩ হাজার ৬০০ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৭ হাজার ৮৫৫ জন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬