Logo

কৃষ্ণসাগরে মস্কোর টহল নৌযানে রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত

যুদ্ধজাহাজ উন্মোচন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

রাশিয়া কৃষ্ণসাগরে মঙ্গলবার রাতে মস্কোর টহল নৌযান লক্ষ্য করে চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে। খবর এএফপির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সেখানে ‘তিনটি শত্রু নৌযান গুলি করে ধ্বংস করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, বর্ধিত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর ঘাঁটি সেভাস্তোপলের ৩৪০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে নৌযানগুলো এ ড্রোন হামলার শিকার হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬