Logo

বিএনপি এত টাকা তারা পাচ্ছে কোথা থেকে?

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিএনপির সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণা এবং আন্দোলনের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তিনি বলেন, আমার প্রশ্ন হলো এত টাকা তারা পাচ্ছে কোথা থেকে? সব চুরির টাকা কি এখন বের হচ্ছে? প্রতি মিটিংয়ে কত টাকা খরচ হচ্ছে, আর টাকা আসছে কোথা থেকে?

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় এসব প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘আওয়ামী লীগ পালাবার পথ পাবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনো দিন পালায়নি। জিয়া, এরশাদ ও খালেদা জিয়া চেষ্টা করেও শেষ করে দিতে পারেনি আওয়ামী লীগকে। তাদের দোসর জামায়াত, এতকিছু করেও তাদের শেষ রক্ষা হয়নি।

২০০৭ সালে মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছিল তারেক জিয়া। সেই পলাতক আসামি বলেন, আমরা না কি পালানোর পথ খুঁজে পাবো না। আরে তোরা তো পালিয়ে আছিস! পলাতক আসামির মুখে এত বড় কথা আসে কোথা থেকে?

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬