Logo

বিএনপির শুক্রবারের সমাবেশের জন্য আবেদন করতে হবে: ডিএমপি কমিশনার

নতুন কর্মসূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

কর্মদিবসে নগরবাসীর ভোগান্তির কথা বলে নয়াপল্টনে বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।এই কারণে একদিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনেই সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তনের প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘তাদের এ জন্য আবেদন করতে হবে।’

এর আগে, গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ করে বিএনপি। সেই সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়।

তবে বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। বুধবার রাতে বিএনপি মহাসচিব এক জরুরি সংবাদ সম্মেলনে মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬