Logo

পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৬ জুলাই, ২০২৩) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭১ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ২ টাকা ৩৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪২ টাকা ৭৪ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬