নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাটা সু লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩১ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। গেল প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৯ টাকা ৯৬ পয়সা।