শেয়ারবাজারের ৯টি বাজারমধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২২ সালের পারফরম্যান্স বিচার করে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্য থেকে এই ৯টি প্রতিষ্ঠানকে এই পুরস্কৃত করা হয়।
ব্রোকারহাউজ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে- ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। এই ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ও ইসলামী ব্যাংক সিকিউরিটিজ। তৃতীয় স্থানও পেয়েছে যুগ্মভাবে -শেলটেক ব্রোকারেজ ও এমিনেন্ট সিকিউরিটিজ।
মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে গ্রীন ডেল্টা ক্যাপিটাল ও এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
অ্যাসেট ম্যানেজার ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট।
মঙ্গলবার (২৫ জুলাই,২০২৩) বিএসইসি আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই পুরস্কার বিতরণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কোম্পানিগুলোর প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেন।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।