Logo

কলারোয়া এবি ব্যাংকের উপশাখার উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সাতক্ষীরা-যশোর হাইওয়ে সংলগ্ন পলাশ চৌধুরী মার্কেটে কলারোয়া উপশাখার কার্যক্রম শুরু করেছে এবি ব্যাংক লিমিটেড।

সোমবার ২৪শে জুলাই, ২০২৩ এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এবি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপশাখাটির উদ্বোধন করেন।

এছাড়া, উপশাখা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এবি ব্যাংকের খুলনা অঞ্চলের ইভিপি ও ক্লাস্টার হেড, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬