Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ফু-ওয়াং ফুড। এদিন কোম্পানিটির ৩৯ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে জেমিনি সি ফুড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৭ লাখ ৪৯ লাখ টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটি ২৬ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আরডি ফুড, এডিএন টেলিকম, সি পার্ল হোটেল, রূপালী লাইফ ইন্সুরেন্স, লুব-রেফ বাংলাদেশ, ওরিয়ন ইনফিউশন এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬