Logo

সি অ্যান্ড এ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের দশমিক ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ১০ পয়সা। আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৫ টাকা ০৭ পয়সা। তথ্য মতে,আগামী ৮ আগস্ট,সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬