Logo

আলিফ ইন্ডাষ্ট্রিজের সাথে একীভূত হবে সিএনএ টেক্সটাইল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সঙ্গে সিএনএ টেক্সটাইলের একীভূত করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই, ২০২৩) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, কোম্পানির পাওনাদার ব্যাংক, অন্যান্য পাওনাদার, শেয়ারহোল্ডার, অন্যান্য স্টেকহোল্ডারদের সম্মতি এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে ।

সিএনএ টেক্সটাইলের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কোম্পানিটিকে ২০১৬-২০১৭ অর্থবছর থেকে টানা ৬ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে অনুমতি দেয়। সেই ধারাবাহিকতায় সিএনএ টেক্সটাইল তাদের ফ্যাক্টরী প্রাঙ্গণ, বিসিআইসি শিল্প এলাকা, কালুরঘাট, চট্টগ্রামে আগামী ৮ আগস্ট দুপুর ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এজিএম করার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮,২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া দীর্ঘদিন কোম্পানির ফ্যাক্টরীতে পড়ে থাকা স্ক্র্যাপ বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ০.৪% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে সিএনএ টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫.০৭ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬