Logo

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১০

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির ছোট্টকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় শিশুসহ ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (২২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬